September 15, 2026, 1:28 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রায় সাঈদীর ৩য় শাহাদাত বার্ষিকী পালন

জি এম তারিকুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় দেলোয়ার হোসেন সাঈদীর ৩য় শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার, ১৪ আগষ্ট বিকালে জয়পুর শিমলার আইট দেয়াড়া বায়তুল মামু জামে মসজিদ স্থানে জে,এস,ডি ইসলামি পাঠাগারের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

মাহফিলে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ^ব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। তিনি সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে টানা ৩৩ বছর কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়।শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। সাঈদীকে সীমাহীন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যারা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্চনা বঞ্চনা রয়েছে।

স্বৈরাচারী ইসলামবিদ্বেষী পলাতক সরকার এর উজ্জল দৃষ্টান্ত, সাঈদীর রেখে যাওয়া দ্বীনি খেদমতকে আঞ্জাম দিতে হবে। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মাহফিলে উপস্থিত ছিলেন- জে,এস,ডি ইসলামি পাঠাগারের সভাপতি জিএম তারিকুল ইসলাম, জে,এস,ডি ইসলামি পাঠাগারের সেক্রেটারি আরাফাত হোসেন, অন্য অন্য দায়িত্বশীল এবং এলাকার যুব সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ