July 25, 2026, 4:00 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পাবনায় আত্মপ্রকাশ করল নতুন যাত্রাপালা সংগঠন ‘পাবনা অপেরা’

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 261.1635; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পুনর্জাগরণের অঙ্গীকার নিয়ে পাবনায় আত্মপ্রকাশ করল নতুন যাত্রাপালা সংগঠন ‘পাবনা অপেরা’। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় পাবনা সাংস্কৃতিক চত্বরে সংগঠনটির সূচনা এবং নতুন যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’-র শুভ মহরত অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক সিরাজুল ইসলাম হিরা, সদস্য সচিব ফিরোজ খন্দকার এবং নির্বাহী সদস্য আশরাফ রবি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন। মহরত অনুষ্ঠানে যাত্রাপালাটির রচয়িতা হিসেবে উল্লেখ করা হয় শ্রী শচীন্দ্র নাথ সেন গুপ্তকে এবং পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আশরাফ রবি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, গণমঞ্চের সভাপতি গণেশ দাশ, জেলা জাসাস আহ্বায়ক ও সাংবাদিক খালেদ হোসেন পরাগ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সরদার সেলিম রেজা।

সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বাউল শিল্পী এবং সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল রূপ নেয় মিলনমেলায়। আলোচনা পর্বে বক্তারা বলেন—
“যাত্রাশিল্প আমাদের লোকসংস্কৃতির প্রাণ। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”

সাংস্কৃতিক প্রেক্ষাপট ও শিল্পকলার টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে মহরত অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ