পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে সৌদি প্রবাসী মো.মঈন হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ডাকাত দল এসময় মঈন হোসেনের ছেলে মো.নাঈম হোসেনের (২২) বাম পায়ের হাটুর উপরে গুলি করে এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ডাকাতদল ওই বাড়ী থেকে ৭/৮ ভরি ওজনের স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদল প্রবাসীর বাড়ীর জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এসময় বাড়ীর মহিলা সদস্যদের পরিধেয় স্বর্নালংকার ও আসবাবপত্র নছনছ করে নগদ টাকা নিয়ে যায়। তবে টাকার পরিমান জানা যায়নি। ডাকাতরা সকলে মুখোশ পরিধেয় ছিল। এদের মধ্যে ঘরের মধ্যে ছিল ৪ জন এবং বাইরে ৪/৫ ছিল বলে স্থানীয়রা ধারনা করছেন।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।