September 15, 2026, 9:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ভার্দার্তী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি চলাচলের রাস্তা স্থানীয় জনগণের উদ্যোগে পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২০ বছর আগে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত ওই রাস্তার একটি অংশে বাথরুম নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বাথরুমের বর্জ্যও রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। একই সঙ্গে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে বিকল্প পথ ব্যবহার করতে হতো।

স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার পেছনে বসবাসকারী ২০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে ভোগান্তিতে রয়েছে। কোনো পরিবারের সদস্য মারা গেলে মরদেহ বের করার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। সরু ও বাধাগ্রস্ত পথের কারণে বাধ্য হয়ে প্রায় দুই মাইল ঘুরে বাইপাস সড়ক দিয়ে মরদেহ কবরস্থানে নিতে হয় বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য, মানুষের স্বাভাবিক চলাচলের পথ বন্ধ থাকায় জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি মৃত্যুর পরও স্বজনদের শেষযাত্রা নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দীর্ঘদিনের এ দুর্ভোগের প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে স্থানীয় জনগণ রাস্তা ব্যবহারে বাধা সৃষ্টি করা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর এলাকাবাসীর উপস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা রাস্তাটি পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রাস্তাটি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত এবং মুসল্লিদের মসজিদে যাতায়াতের সুবিধার জন্য উন্মুক্ত করা হয়েছে। রাস্তা উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

এদিকে রাস্তা উন্মুক্ত করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহমেদকে নিয়ে বিভিন্ন আইডি থেকে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তা উন্মুক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ফরিদ আহমেদকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণ না করে ঘটনার সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ