September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরের আহত জুলাইযোদ্ধা আল আমিনের বিরুদ্ধে অপপ্রচার, থানায় সাধারণ ডাইরি

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ নগরীর গোহালকান্দি এলাকার বাসিন্দা আহত জুলাইযোদ্ধা মো. আল আমিনকে নিয়ে একাধিক সোসাল মিডিয়া ও গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।

এবিষয়ে আল আমিন বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় গত ৭ আগস্ট ৬৯৫ নং সাধারণ ডাইরি করেছেন।সাধারণ ডাইরিতে তিনি উল্লেখ করেছেন অঞ্জাতনামা ফেইসবুক আইডি থেকে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। এতে আমার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক অভিযোগ আনা হয়েছে।

উক্ত পোস্টে আমাকে ডাকাতির সঙ্গে জড়িত, ভুয়া ‘জুলাই যোদ্ধা ‘এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও পোস্টে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যা জনসাধারণের নিকট আমার সামাজিক, ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং আমার প্রতি বিদ্বেষ সৃষ্টি করছে।

তিনি দাবি করেন, উক্ত তথ্যসমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।আইডি ও ফেইসবুক লিংক নামধারী ব্যাক্তিরা আমার ছবি এআই ব্যবহার করে সামাজিক মাধ্যমে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত আছে। উক্ত ব্যক্তিরা ভবিষ্যতে আমার ও পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে মর্মে আশঙ্কা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ