September 15, 2026, 2:53 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান লামা উপজেলায়m২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’।

এ স্কুলের জেনারেল শাখা থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ৭১ উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৩ জন। এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৬৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পায় ৯জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি, ৪টি মাদরাসার দাখিল ও ৫টি ভোকেশনাল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৯ জন। এর মধ্যে মাদ্রাসার জেনারেল পর্যায়ে ১২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৮ জন, ফেল করে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন, ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে মোট পরীক্ষা দেয় ৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন।

স্কুল পর্যায়ে জেনারেল শাখা থেকে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল থেকে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৯জন, জিপিএ ৫ পায় ১২জন।

উপজেলার স্কুল পর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে চিউনী পাড়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার শতকরা ২৬.০৯ জন।

এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।

বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপদ্যায় জানান, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

স্কুলগুলোর এ র‌্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ