October 31, 2026, 4:19 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান বাংলাদেশ) ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে, তালা উপজলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর আর্থিক সহযোগিতায় এবং নাগরিক প্রকল্পের আওতায় সোমবার (১০ আগষ্ট) সকালে সংস্থার প্রধান কার্যালয়ের ট্রেনিং রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকার।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল’র পরিচালনায় সভায় পারিবারিক নির্যাতন রোধ ও প্রজনন স্বাস্থ্য, বিবাহ ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে অভিগম্যতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় উপজেলা নাগরিক ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ