September 15, 2026, 2:53 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

উন্নয়ন বঞ্চিত তালা সদরের সার্বিক উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত তালা উপজেলা সদর উন্নয়নে, তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উন্নয়ন কমিটির আয়োজনে, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তালাস্থ উত্তরণ প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্বদ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে এবং উন্বনয়ন কমিটির সভাপতি উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসনে, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল ইসলাম, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশস, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, শিশু তীর্থ’র অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সাবেক ছাত্রদল নেতা মারুফ-উল-ইসলাম, মেহেদী সাগর, ফারুক জোয়াদ্দার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার ও ছাত্রনেতা রিপন ইসলাম প্রমুখ।

সভায়- তালা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা, তালায় স্থায়ী বাসস্ট্যান্ড নির্মান, ইকো পার্ক নির্মান, কার্প জাতীয় মাছের গবেষণা কেন্দ্র নির্মান, ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম নির্মান, কারিগরি কলেজ নির্মান, গবাদিপশু উন্নয়ন কেন্দ্র নির্মান, পুরাতন ডাকবাংলা অপসার করে আধুনিক ডাকবাংলো ভবন নির্মান, জেলা পরিষদের অধিনে সুপার মার্কেট তৈরি, বাইপাস সড়ক নির্মান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক উন্নয়নসহ তালার সার্বিক উন্নয়নে নানান প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

এসময় প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব দল-মত নির্বিশেষে তালাবাসীর সহযোগীতায় তালার উন্নয়নে পর্যায়ক্রমে উন্নয়নমুলক সকল কার্যক্রম বাস্তবায়ন করার আশ্বাস দেন।

এসময় শিক্ষক, উন্নয়ন কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ