September 15, 2026, 2:53 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। বিদ্যালয়ের পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা, মোঃ শফিউল আজম, লিনস হাঁসদা, মোসাঃ শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসাঃ হিরা খাতুন, মো. জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা জানায়, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ