October 30, 2026, 9:50 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বা‌গেরহা‌টে স্কুল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বা‌গেরহা‌টে স্কুল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ” প্রতিপাদ্যে ১০ আগষ্ট, সোমবার বা‌গেরহা‌ট বহুমুখী ক‌লেজি‌য়েট বিদ্যাল‌য়ে স্কুল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় বিদ্যালয় মিলনায়ত‌নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি ‌ও ফ্যাসিলিটেটর হি‌সে‌বে সেশন প‌রিচালনা ক‌রেন জেলা ২৫০ শয্যা  হাসপাতা‌লের তত্বাবাধায়ক অসীম কুমার সমাদ্দার। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি সাংবা‌দিক ‌মো. ইয়া‌মিন আলীর সভাপ‌তিত্বে অনুষ্ঠান উ‌দ্বোধন ক‌রেন অধ্যক্ষ ফারহানা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন প্রকল্প‌ের জেলা ফোকালপার্সন গোলাম মোস্তফা। উপ‌স্থিত ছি‌লেন রূপান্ত‌রের আতাবুর রহমান টিপু, ‌জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মোঃ নাইমুর রহমান, সহ সমন্বয়ক রাকিবুল ইসলাম ও সোনিয়া আক্তার সহ ফোরা‌মের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ