September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশাল নগরীকে সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত শান্তির শহর করার অঙ্গীকার: এ্যাডভোকেট হোসাইন হেলালের

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীকে একটি নিরাপদ, সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত শান্তির শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

​১০ আগস্ট সোমবার বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, “আমরা সমাজে শান্তি চাই, কারণ ইসলাম শান্তির ধর্ম। জামায়াতে ইসলামী সমাজে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামীর স্থানীয় সরকার নির্বাচনে বরিশালকে একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো মারামারি, হানাহানি, সন্ত্রাসী কার্যক্রম কিংবা চাঁদাবাজি থাকবে না। সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করবে।” এমন একটি আদর্শ নগরী গড়ার প্রত্যয়ে তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

​মহানগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী দক্ষিণ থানা আমীর মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন প্রশ্ন ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন, যার সরাসরি জবাব দেন প্রধান অতিথি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি দক্ষিণ থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সহ স্থানীয় গণমান্য ব্যক্তি ও সুধীজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ