September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পটিয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) পটিয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান।

সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব ইমতিয়াজ উদ্দিন মোরশেদ।

সভায় গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধি, মামলা সংক্রান্ত নথি ও রেজিস্ট্রার নিয়মিত হালনাগাদ এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের গত তিন মাসের (মে ২০২৬ থেকে জুলাই ২০২৬) গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির তথ্য উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর কার্যক্রম ও অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয়, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ