September 15, 2026, 1:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বরফ সংকট; ইলিশ শিকারে যেতে পারছে না জেলেরা

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুত বিভ্রাটের কারনে বরফ সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক ট্রলারের জেলেরা সাগরে ইলিশ শিকারে যেতে পারছে না।

বরফ সংকট চরম আকার ধারন করায় ১৫০ টাকার ক্যান বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। স্থানীয়ভাবে উৎপাদন কম হওয়ায় মৎস্য আড়ৎদার খুলনা,বরিশাল,পটুয়াখালী থেকে বরফ আমদানী করছেন।

জানা গেছে, গত দু’সপ্তাহ ধরে উপজেলায় বিদ্যুত বিভ্রাট চরম আকার ধারন করায় উপজেলার অন্ততঃ ২০টি বরফ মিলে কাংখিত কোন বরফ উৎপাদন করতে পারছে না মিল মালিকরা। এতে ১৫০ টাকা ক্যানের বরফ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা মূল্যে তাও মেলানো দুস্কর হয়ে পড়েছে।

ফলে অনেক জেলেরা বরফের অভাবে সমুদ্রে যেতে পারছে না। তে অতিরিক্ত মূল্যে তারা খুলনা,বরিশাল, সহ বিভিন্ন স্থান থেকে বরফ সংগ্রহ করছেন।

মহিপুর রিফাত মৎস্য ফিসের মালিক মো.গোলাম মোস্তফা জানান, মৎস্যবন্দর আলীপুর,মহিপুর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক মৎস্য আড়ৎ রয়েছে। এতে প্রতিদিন পাঁচ হাজার ক্যান বরফের প্রয়োজন। বর্তমানে বিদ্যুত বিভ্রাটের কারনে ৪০০ থেকে ৫০০ ক্যান বরফ তৈরী হচ্ছে না। এ সংকটের কারনে অনেক ট্রলারের জেলেরা সাগরে যেতে পারছে না। অনেকে অল্প পরিমান বরফ নিয়েও সাগরে গিয়ে পড়েছে বিপাকে। তাদের অনেকের মাছ পচঁন ঠেকাতে পারেনি ।

এ ব্যাপারে চট্রগ্রামে বাঁশখালী এলাকার জেলে জলিল মিয়া জানান, অল্পকিছু বরফ নিয়ে সাগরে গিয়ে সমস্যায় পড়েছেন তিনি। তার শিকার করা সকল ইলিশে বরফ না দিতে পাড়ায় অন্ততঃ ৫০ হাজার টাকার পঁচা ইলিশ সাগরে ফেলে দিতে বাধ্য। হয়েছেন। তিনি বিদ্যুত বিভ্রাটির হাত থেকে পরিত্রান পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবদুর রহমানের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিফ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ