September 15, 2026, 2:53 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

এস এম আরাফাত হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৮ আগস্ট) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই (IRI)-এর সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আইআরআই -এর পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এর সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির জরিপের ফলাফল ব্রিফিং করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআই এর টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ, এবং আইআরআই এর অপর টেকনিক্যাল এডভাইজর রুকসানা হক ও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মুনির, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জরিপে উঠে আসা বিভিন্ন বিষয় ও এর সম্ভাব্য প্রভাব এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়। আইআরআই জরিপের ফলাফলে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে।
জামায়াতের পক্ষ থেকে এসময় অ্যাডভোকেট শিশির মনির বিগত নির্বাচনে তাদের অভিজ্ঞতা, এবং আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য জামায়াতের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশমালাও সফররত আইআরআই প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ