October 31, 2026, 12:58 pm
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘেরে থেকে আইয়ুব আলী খান (৬৫) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। নিহত ব্যক্তি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার ঘেরের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, রবিবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছেন ওই ব্যক্কি অসুস্থ হয়ে ঘেরের পানিতে পড়ে মারা গেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ