September 15, 2026, 3:42 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম ৫৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভুঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ