September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়স্থ আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে এসোসিয়েশনের কার্যালয়ের তৃতীয় তলায় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী।

বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম ও বিষয়ভিত্তিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পরে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ