September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

শিক্ষার উন্নয়নে নেতাকর্মীর কাজ করতে হবে। দিনরাত শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাউকে খুশি করতে নয়, বরং যা যা উচিত, জনকল্যাণকর মনে করি সেটাই করছি।

শুক্রবার (৭আগস্ট) চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজে কচুয়ার উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীদের নানা সমস্যার কথা শুনেন। পরে এর সমাধানে নানা দিকনির্দেশনা দেন। এসময় থানা বিএনপি সভাপতি খায়রুল আবেদিন স্বপন,কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,কচুয়া বিএনপি ও পৌর বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপি সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,উত্তরাঞ্চল বিএনপি সাধা: সম্পাদক ইউসুফ মিয়াজিসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন কচুয়াতে সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা খাতভুক্ত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে আপনারা কেউ মুখ খুলতে পারতেন না। জুলাই গণঅভ্যুথানের সময় আপনারা দেখেছেন কিভাবে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে -এই স্মৃতি অত্যন্ত বেদনাদায়ক। এ স্মৃতিগুলো আপনাদের মনে রাখতে হবে। সেই দু:স্বপ্নের ওপরে দাঁড়িয়ে বর্তমান সরকারের সাথে বিগত সরকারের তুলনা করতে হবে। এই কোল্ড স্টোরেজ সরকার মডেল হিসেবে করছে। এতে ব্যবসায়ীদের সুবিধা হবে। বাজার সমিতিতে সকল পেশার প্রতিনিধি নিতে হবে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে সব শ্রেণি-পেশার মানুষের অবদান থাকতে হবে।

এসময় উপজেলা কৃষি অফিসার তপু আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ কচুয়ার সাচার বাজারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ