October 31, 2026, 7:51 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

‎তলা রিপোর্টার্স ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

‎তলা রিপোর্টার্স ক্লাবের বিশেষ সভা শুক্রবার (৭ আগস্ট) বিকালে ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের আহবায়ক নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক সভাপতি মীর জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, সদস্য মারুফ উল ইসলাম, মিজানুর রহমান, বাবলুর রহমান, শেখ বায়েজীদ হোসেন, শাহীনুর রহমান, শেখ সিদ্দিক, শেখ বাবলুর রহমান, এহসান ও লিটন পারভেজ প্রমুখ।

‎সভায়- সর্ব সম্মতিক্রমে মারুফ উল ইসলাম, এহসানুল ইসলাম, লিটন পারভেজ ও দেলোয়ার হোসেনকে তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া খুব দ্রুত ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে চলতি আহবায়ক কমিটিতে মারুফ উল ইসলাম এবং শেখ বায়েজীদ হোসেনকে সদস্য হিসেবে যুক্ত করে ৫জন সদস্য এবং ১জন আহবায়ক মিলিয়ে ৬সদস্য বিশিষ্ট কমিটিতে উন্নীত করা হয়।

‎এছাড়া, সাবেক সভাপতি মরহুম গাজী হাবিবুর রহমান শিমু’র স্মরণ সভা বাস্তবায়ন, ভ্রমণ এবং ক্লাবের নিজস্ব ভবন নির্মাণসহ গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ