September 15, 2026, 1:21 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে নাট্যকর্মীদের অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে গহন থিয়েটার আয়োজনে নাট্য প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা শহরের রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাট্য নির্দেশক এম বাচ্চু রহমান।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক মো. নাছির উদ্দিন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের ফরিদপুর আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, আমরা ক’জনা থিয়েটারের সভাপতি বিনয় কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জিব ভৌমিক, মুক্ত আনন্দ রাজবাড়ী এর সভাপতি অজয় দাস তালুকদার, প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগর প্রমুখ।

দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গহণ থিয়েটারের নাট্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের সহ-প্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাকিবুল হক।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের মোট ৬০ জন নাট্যকর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অংশগ্রহণমূলক সনদ প্রদান করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ