October 30, 2026, 10:29 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বরিশাল প্রতিনিধি

গ্যাস সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের প্রতিবাদে বরিশাল নগরীতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) বরিশাল নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে জনগণের আজ নাভিশ্বাস উঠেছে। হঠাৎ করেই সাধারণ মানুষের হাতে দেওয়া হচ্ছে অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল। এ ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।” তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা এবং জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

​বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ।
​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব আবু সাইদ ।
​বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ।
​জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।

​সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুশিয়ারি দেন, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ