October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়, অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মুবিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বিতরণকৃত ফলজ ও বনজ গাছের চারা ৬ আগস্ট ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহদ জোমাদ্দার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ঝালকাঠি জেলা পরিষদ জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় পোনাবালিয়ার ঐতিহ্যবাহী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে চারা প্রদান করায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মিজানুর রহমান মুবিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারে অন্তত ১০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ