September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

পবিপ্রবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব এবং পবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব নাহিদ ও পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুলের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের অংশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সম্মুখভাগ, টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় পবিপ্রবি ছাত্রদলের নেতা আবিদ রনি, রাকিবুল ইসলাম, রাশেদ খান, সজীব চন্দ্র শীল, আদনান মাসরুর, আজিম হাসান দীপু, অমিয় জামান, ফাহিম আহমেদ, রাইয়ান খান, সৈয়দ মাহমুদ নিবির, মহিবুর রহমান মুবিনসহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে অংশ নেন।

কর্মসূচি শেষে পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “জুলাই মাসব্যাপী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ