September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ পাইলট গার্লস’ হাই স্কুলের অ্যাডহক কমিটি গঠন

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন: মোহনগঞ্জ পাইলট গার্লস’ হাই স্কুলের অ্যাডহক কমিটি গঠন, সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট গার্লস’ হাই স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

৫ আগস্ট ২০২৬ তারিখে শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রণীত প্রবিধানমালা অনুযায়ী গঠিত এ কমিটি সর্বোচ্চ ছয় মাস অথবা নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটিতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল আমিন ভূঞা, অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. সুমন মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটি বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। তবে এ কমিটি কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগসহ নিয়োগসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ