September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিমানে ওঠার আগে রানওয়েতে বসে প্রস্রাব ভারতীয়র

আর্ন্তজাতিক ডেস্ক

বিমান ছাড়তে আর কিছুক্ষণ বাকি। আর তার মধ্যেই রানওয়ের পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাইলট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

ভিডিওটিতে দেখা যায়, সাদা ধুতি-পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। আর যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিও।

তবে ভাইরাল ভিডিও নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছিল এবং ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

তথ্য সূত্রঃ  আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ