September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় পৃথক আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক কর্মসূচী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ আগষ্ট) বেলা ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।

এসময় বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, জামায়াত নেতা মাওলানা মফিদুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সাকিব হোসেন প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎

এছাড়া, একইদিন বিকাল ৫টায় জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের ২য় বার্ষিকী উপলক্ষে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

এসময় অন্যানের মধ্যে জামায়াত নেতা ডা. আফতাব উদ্দীন, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক আয়ুব আলী, অধ্যাপক খলিলুর রহমান, অ্যাড. মশিয়ার রহমান, রেজাউল ইসলাম, আলী হুসাইন, হাফেজ শাহ আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অ

নুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তবিবুর রহমান। ‎সমাবেশ শেষে একটি বিশাল গণ মিছিল তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ