বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে পুনর্গঠন করা হয়েছে। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে পূনরায় মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল কুমার দাস নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের হলরুমে নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. শহিদুল ইসলাম ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম পেয়েছিলেন ১ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল কুমার দাস ১২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. রাহাতুল ইসলাম পান ২ ভোট।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সিনিয়র সহ সভাপতি: খান তুহিন, সহ সভাপতি: মো. সাইফুল, অর্থ সম্পাদক: মো. রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক: খান সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা: মোসা. আয়শা সিদ্দিকা।
এছাড়াও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ও নির্বাহী সদস্যসহ মোট ১৭ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী মেয়াদের জন্য কচুয়া প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটি গঠনের সময় প্রেসক্লাব সংশ্লিষ্ট সদস্যরা, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং স্থানীয় উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।