September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৩

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মোছা. আমেনা বেগম (৭৫) বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মিলন রানা।

অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুইটি বিবি সাবেক স্বামীর বাড়িতে এসে সেখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত সাবেক শাশুড়িকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে মিলন রানার দাদি মোছা. আমেনা বেগমকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি বাড়ির পাশে থাকা পানি উত্তোলনের মোটরের সঙ্গে আঘাত পেয়ে মাথার পেছনে গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া পরিবারের আরও একজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগকারী পরিবার জানিয়েছে।

এ ঘটনায় মিলন রানা বাদী হয়ে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ