October 31, 2026, 1:56 pm
শিরনাম :
ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে – খুলনা রেঞ্জ ডিআইজি

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে – খুলনা রেঞ্জ ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বাগেরহাট সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ডিআইজি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন আমাদের কোন
পুলিশের সদস্য যদি মাদকের সাঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোব টেষ্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নিবো

এর আগে একই দিনে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে “সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার-এর নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ