August 4, 2026, 5:37 am
শিরনাম :
৫ আগস্ট ছুটি পাবেন না যারা ‎তালায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীতে ২টি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ বাগেরহাটে বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা ফরহাদ মজহার যে মন্তব্যর প্রতিবাদ করেছে জামায়াত দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চোরাই সিএনজি সিন্ডিকেটের বিরুদ্ধে পটিয়া থানার অভিযান, ৪টি অটোরিক্সাসহ ৩ সদস্য গ্রেপ্তার ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহীর সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন কংশের করাল গ্রাসে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

ডেস্ক রিপোর্ট

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত বছর সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করেছিল। সে সময় সংগঠনটি জানায়, গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে চলতি বছর এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পোশাক শিল্পে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ