September 15, 2026, 8:01 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

এস এম রাজ,,বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল, ঘরবাড়ি ও হাওলি বেড়া ভাঙচুর এবং তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গতকাল সকাল আনুমানিক ১০:০০ টায় এই ঘটনাটি ঘটে।
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের হাসেম মল্লিকের পুত্র আজিজুল মল্লিকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত আশরাফ আলী মল্লিকের পুত্র টিপু মল্লিক ও টুলু মল্লিকের।
ওই জমি নিয়ে বাগেরহাট জেলা জজ আদালতে মামলা (দেওয়ানী আপীল নং- ৬৫/২০২৬) বিচারাধীন রয়েছে। আদালত উক্ত জমির বিষয়ে পূর্বের রায় ও ডিগ্রীর ওপর ২১ দিনের স্থগিতাদেশ প্রদান করে উভয় পক্ষকে পরিস্থিতি বজায় রাখার নির্দেশনা দেন।
​অভিযোগ উঠেছে, আদালতের এই আদেশ অমান্য করে গতকাল সকালে টিপু মল্লিক ও টুলু মল্লিকের নেতৃত্বে নারীসহ ১০ থেকে ১২ জনের একটি দল জোরপূর্বক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বসতঘরের অংশ, হাওলি বেড়াসহ নানাবিধ জিনিসপত্র ভাঙচুর করে।
​তাণ্ডবের মুখে ভুক্তভোগী পক্ষ তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আইন নিজের হাতে না তুলে নিয়ে আদালতের নির্দেশ মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়।
​এ বিষয়ে ভুক্তভোগী আজিজুল মল্লিক জানান, “আদালতের সুস্পষ্ট স্থগিতাদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বেআইনিভাবে আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৯৯৯-এ পুলিশকে খবর দেই।”
অভিযুক্ত টিপু মল্লিক মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর দখল এর যে অভিযোগ আনায়ন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহিন বানোয়াট।
কচুযা থানার এস আই মোঃ শহিদুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি সেখানে ঘরবাড়ি ভাঙচুর বা দখলের কোন ঘটনা ঘটেনি। তবে বাড়ির হাওলি বেড়া ভাংচুর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ