August 2, 2026, 9:20 pm
শিরনাম :
​চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ এলপিজির দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার ভোলায় জামায়াত নেতাকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ- ভোলা জেলা জামায়াত পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ রাজশাহীতে ক্লোজেট বাই পিয়া শো-রুমের উদ্বোধন পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্র ও নৌপথকে শক্তিশালী করা গেলে আমাদের সার্বভৌমত্ব শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘জুলাই সনদ’ ও গণভোট কার্যকর করার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

শনিবার (১ আগস্ট) বিকাল ৫ টায় কোটালীপাড়া উপজেলা চত্বরের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত্বরে শেষ হয়।

মিছিল শেষে মহুয়া চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা ইউনিটের সদস্য মাওলানা আবুল বাসার শেখ, মাওলানা নুরুল ইসলাম মীর, মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সমশের আলী মোল্লা।

বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘জুলাই সনদ’ ও গণভোপ বাস্তবায়নের ওপর জোর দেন তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশীদ, আমতলী ইউনিয়নের সভাপতি মাওলানা আছলামুদ্দীন, শুয়াগ্রাম ইউনিয়ন সভাপতি ফরিদুজ্জামান তরুন, কান্দি ইউনিয়ন সেক্রেটারি মোতালেব মোল্লা সহ শতাধিক নেতা কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ