August 2, 2026, 6:51 pm
শিরনাম :
বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজাপুরে সড়ক নির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের ‘মা’ আর পৃথিবীতে নেই লামায় উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু কবিপ্রভু যে নদকে ভুপতি ভেবেছিলেন, তা আজ মৃত্যুপথযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর শাহবাগে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক পর্বে ১৬টি অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও অনার্স সমমানের প্রতিষ্ঠানের ১০৪টি দল অংশ নেয়। আঞ্চলিক পর্ব শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৩২টি দল জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৪ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সদস্য সচিব ড. মোহাম্মদ বেলাল হোসেন।
জাতীয় পর্বে চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় ডিবেট ক্লাব অব নওগাঁ ও রুয়েট ডিবেটিং ক্লাব (RUET DC)। ফাইনালের মোশন ছিল, “এই সংসদ, বিরোধী রাজনৈতিক জোট হিসেবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর গণআন্দোলন গড়ে তোলাকে অগ্রাধিকার দেবে।”
ফাইনালে মোশনের বিপক্ষে শক্তিশালী যুক্তি উপস্থাপন করে বিরোধী দল ডিবেট ক্লাব অব নওগাঁ। বিচারকদের রায়ে মোশনের প্রস্তাব গৃহীত হয়নি। ফলে রুয়েট ডিবেটিং ক্লাব (RUET DC) চ্যাম্পিয়ন এবং ডিবেট ক্লাব অব নওগাঁ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনীতে বিজয়ী ও রানার্সআপ দলসহ সেরা বিতার্কিক, ফাইনালের সেরা বিতার্কিক এবং সেমিফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট, সনদ ও নগদ পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ