October 31, 2026, 7:51 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়।

এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি সেন্টু মার্কেট থেকে শুরু হয়ে গাবতলা, বড় ইন্দারা মোড়, নিমতলা, বাতেনখাঁ হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, শহর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাবেক ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আলীমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ