August 2, 2026, 6:01 pm
শিরনাম :
বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের ‘মা’ আর পৃথিবীতে নেই লামায় উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু কবিপ্রভু যে নদকে ভুপতি ভেবেছিলেন, তা আজ মৃত্যুপথযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে যৌথ অভিযান খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে যৌথ অভিযান

বাগেরহাট প্রতিনিধি 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালিত হয়েছে। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য জনাব হাদিউজ্জামান হিরো, মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

অভিযান চলাকালে বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ