August 2, 2026, 6:09 pm
শিরনাম :
বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের ‘মা’ আর পৃথিবীতে নেই লামায় উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু কবিপ্রভু যে নদকে ভুপতি ভেবেছিলেন, তা আজ মৃত্যুপথযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে যৌথ অভিযান খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

তরফদার রবিউল ইসলাম

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।

শনিবার (০১আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেডকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আর্টিকেল ১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতিপূর্বে সংগঠনটি ২০ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছিল।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। মাগুরা জেলার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক: মো. আলী আশরাফ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক :রাশেদ খানসহ খুলনা বিভাগের bjpc এর ২ শতাধিক স্থায়ী সদস্যদের নিয়ে খুলনা বিভাগের সাধারণ সভা ও নিরাপত্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর,ঝিনাইদা সব বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্য নেতারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ