July 31, 2026, 9:41 pm
শিরনাম :
১ আগস্ট জ্বালানি তেলের দাম নির্ধারণ, আগস্ট থেকে কার্যকর শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছা কাঁঠালিয়ায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিম তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস (সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা রাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তর

শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালনরত পেট্রোল পার্টিকে ব্রিফিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডিউটিরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার -এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহলরত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিং দেন।

এ সময় তিনি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া প্রদান, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের উৎসাহিত করতে তাদের মধ্যে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।

জেলা পুলিশ জানায়, দস্যুতা, রোড ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল, তদারকি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ