July 31, 2026, 9:44 pm
শিরনাম :
১ আগস্ট জ্বালানি তেলের দাম নির্ধারণ, আগস্ট থেকে কার্যকর শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছা কাঁঠালিয়ায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিম তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস (সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা রাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতাররা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান , জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ