September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে অবৈধভাবে উচ্চ শব্দে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় দুটি ট্রলারকে মোট ৪০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ইউএনও জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, নিয়মিত নজরদারির মাধ্যমে ভীমরুলী পেয়ারা বাগানের শান্ত ও মনোরম পরিবেশ বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ