July 31, 2026, 8:56 pm
শিরনাম :
১ আগস্ট জ্বালানি তেলের দাম নির্ধারণ, আগস্ট থেকে কার্যকর শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছা কাঁঠালিয়ায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিম তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস (সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযানে দুই ট্রলারকে জরিমানা রাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তর

রাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তর

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী নগরীর সিপাইপাড়ায় সুকর্ণা ডেভেলপারস এর নবনির্মিত ‘আরকে টাওয়ার’ ভবনের ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​৩১শে জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭,৩০ টার দিকে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

সুকর্ণা ডেভেলপারস এর আয়োজনে সভাপতিত্ব করেন সুকর্ণা ডেভেলপারস ব্যবস্হাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম। পরিচালনা করেন সুকর্ণা ডেভেলপারস পরিচালক ও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। এছাড়াও উপস্থিত ছিলেন সুকর্ণা ডেভেলপারস এর পরিচালকবৃন্দ আব্দুল মান্নাফ মুন্না, খন্দকার ইসতিয়াক আহমেদ, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলাম।

সুকর্ণা ডেভেলপারস এর পরিচালক ওয়াসিফ ইসলাম বলেন, প্রায় ৫.৫ কাঠা জায়গার উপর ১০ তলা ২ ইউনিট বিশিষ্ট আরকে টাওয়ার নামক অত্যাধুনিক এই ভবনটি নির্মান করা হয়। এই ভবনে আমরা উন্নত মানের রড, সিমেন্ট ও কাঁচামাল ব্যাবহার করেছি এবং সুনামধন্য ব্রান্ডের সাবস্টেশন, জেনারেটর, লিফট ও কেবলস ব্যবহার করেছি।

তিনি জানান, ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি দেয়া ছিল তিন বছরের মধ্যে এই ভবনটি বুঝিয়ে দেয়া হবে।রাজনৈতিক প্রতিকুলতা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মধ্যেও আমরা নির্ধারিত সময়ের পূর্বেই মাত্র ৩৩ মাসের মধ্যে এই ভবনের নির্মান কাজ শেষ করেছি। একই সাথে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়েও দিলাম।

তিনি বলেন, বর্তমানে সুকর্ণা ডেভেলাপারস-এর অধিনে আট টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে এই আট টি ভবনও নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করে ক্রেতাদের বুঝিয়ে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ