September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাকশিস’র বাগমারা উপজেলা শাখার কমিটি গঠন

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাকশিস’র বাগমারা উপজেলা শাখার কমিটি গঠন, সভাপতি এমদাদুল সম্পাদক শফিকুল সাংগঠনিক সম্পাদক শরিফুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বাগমারা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে বাগমারা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক সভাপতি, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শেখ মো: শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই কমিটি গঠন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাগমারা কলেজের সভা কক্ষে শিক্ষক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহধর্মিনী বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র (বাকশিস) রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সালমা শাহাদাত।

বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহানগর শাখার সভাপতি সাদরুল আমিন।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক সহকারী অধ্যাপক এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আম্মান আলী, তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক রইচ উদ্দিন ও সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মকলেছুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ