September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

শহীদ ও আহতদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না -মোবারক হোসাইন
‘জান দেব, তবু জুলাই দেব না’—এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মানিত শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চিটাগাং রোডের ‘গ্রিন গার্ডেন’ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-জনতার বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দৃঢ়তার সাথে বলেন, “শহীদ ও আহতদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার।
সভায় নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান এ দেশের ইতিহাসে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেকোনো পরিস্থিতিতে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার এবং তাঁদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল জব্বার সভাপতির বক্তব্যে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।”
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।
এ মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক আহত জুলাইযোদ্ধা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ