September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

ডেস্ক রিপোর্ট

দেশে আল-কুরআনের শিক্ষা ছড়িয়ে দিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
২৭ জুলাই, সোমবার দুপুর ২:০০ টায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়।
মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম ও সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি।
এছাড়াও বক্তব্য প্রদান করেন মুফাসসিরে কেরাম ডক্টর মাওলানা আব্দুস সামাদ, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, দেশে ইসলামকে বিজয়ের সবচেয়ে উপযুক্ত এই সময়ে মুফাসসিরদেরকে সর্বোচ্চ প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মানিত দাঈদেরকে অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে হবে।
বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, ওলামাদেরকে ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আল কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের প্রধান উদ্দেশ্য।
সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এবং ১০টি জেলা ও মহানগরীর সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ