September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক “ফিজিওথেরাপি সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন পেশী ও অস্থিসংক্রান্ত জটিলতার চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মক্ষম হয়ে উঠবেন এবং তাদের সার্বিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ