September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৬ জুলাই) দিবাগত রাত থেকে ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৯ বিজিবির বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি এবং সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি অভিযান চালিয়ে মোট ৬৫৩ বোতল ভারতীয় ফেয়ারডাইল ও এস্কাফ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ