July 27, 2026, 9:52 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা রোপণ করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা জনাব মোছা. শামীম আরা হক।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ