July 27, 2026, 9:00 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের নামে অর্থ লেনদেন না করার আহ্বান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড, সরকারি বিভিন্ন ভাতা ও আর্থিক সহায়তার নামে প্রতারণা এবং অবৈধ অর্থ লেনদেনের অপচেষ্টা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসার এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব এ.বি.এম. সৌরভ রেজা শিহাব।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ, ফ্যামিলি কার্ড প্রদান, বেসরকারি এতিমখানার আর্থিক বরাদ্দ, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী পরিচয়পত্র, সমাজকল্যাণ কমিটির আর্থিক অনুদান, বিভিন্ন সরকারি ভাতা এবং ক্ষুদ্র ঋণসহ যেকোনো সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তি, দালাল বা তৃতীয় পক্ষের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

সৌরভ রেজা আরও বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই সকল সুবিধা পাবেন। এসব সেবা গ্রহণের জন্য কোনো ধরনের ঘুষ, অফিস খরচ, চা-নাস্তা বা অন্য কোনো অজুহাতে অর্থ প্রদানের প্রয়োজন নেই, কেউ যদি অফিস বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে অর্থ দাবি করে, তাহলে সেটি প্রতারণা হিসেবে বিবেচিত হবে। এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত আমাকে ইনবক্সে অথবা সরাসরি অবহিত করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে সৌরভ রেজা বলেন, “সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় এবং দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ