July 27, 2026, 8:39 pm
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

ময়মনসিংহে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক আয়োজিত “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক জেলা কর্মশালা ২৭ জুলাই সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাক ময়মনসিংহ জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের হেড অফিস প্রতিনিধি। কর্মশালার সভাপতিত্ব করেন আরএইউ এর ডিভিশনাল ম্যানেজার অনিক আহমেদ অপু। সহযোগিতায় ছিলেন ব্রাকের এমআরএসসি ময়মনসিংহের প্রোগ্রাম অফিসার মোঃ নাসিম উদ্দিন। কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশ-ফেরত প্রবাসীদের সমাজে ও কর্মক্ষেত্রে নতুন করে পুনর্বাসন করা। যা নিশ্চিত করতে কাজ করছে ব্রাকের “প্রত্যাশা-২” প্রকল্প। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষ যারা ২০২০ সালের পর দেশে এসেছেন তারাই সেবা নিতে পারবেন। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষ যারা ২০২০ সালের পর দেশে এসেছেন তারা সেবা নিতে পারবেন

সেবাকেন্দ্র: মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি), ময়মনসিংহ এর সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে-
সুতিয়াখালি লজ (২য় তলা),১ হরিকিশোর রায় রোড, আমলাপাড়া, ময়মনসিংহ। মোবাইল নাম্বার -০১৩২৯-৭৫০১১৮। বিদেশ-ফেরতদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ