July 27, 2026, 1:06 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে গঠিত হয়েছে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বাগেরহাট’।
সোমবার (২৭ জুলাই) শহরের ধানসিঁড়ি হোটেলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও অ্যাওসেড (AOWSED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফোরাম গঠন করা হয়।
ক্লাইমেট জাস্টিস ফোরাম—খুলনা অঞ্চলের কো-চেয়ার মিস রেহানা আক্তারের সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সঞ্চালনায় অনুস্ঠিত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক,পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙ্গ , ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং জীবিকা সংকট দিন দিন তীব্র হচ্ছে। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’ গঠন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী উপকূলীয় জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এই বৈষম্য দূর করে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে ফোরামটি সক্রিয় ভূমিকা পালন করবে।
ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, জলবায়ু সহনশীল জীবনযাত্রা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতি প্রণয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে জলবায়ু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা।
সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মেহেরুন্নেসা , কো-চেয়ারম্যান সাহিদা আক্তার, এস এম রাজ, রিয়াদ শওকাত হোসেন এবং মেম্বার সেক্রেটারি শেখ আসাদ, নওরিন আক্তার, গোপীনাথ সাহা কে মেম্বার সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, বাগেরহাটে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ