September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩৬ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়েও ভবনের পতাকাদণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ সময় অফিসে উপস্থিত ছিলেন অফিস সহায়ক মো. মাসুদ রানা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ দিবস ছাড়া পতাকা উঠানো হয় না। আমাদের এখানে এটাই নিয়ম।” তবে সরকারি বিধি অনুযায়ী এ বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেন্দিপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুরশেদ আলম বর্তমানে প্রশিক্ষণে (ট্রেনিংয়ে) রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়।

ঘটনার বিষয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “সব সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের নির্ধারিত নিয়ম রয়েছে। মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ